কী ঘুরছে সোশ্যাল মিডিয়ায়-
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ছড়িয়ে পড়ে যে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তার নামে একটি ডোমিনিকান পাসপোর্ট রয়েছে। এই দাবির পক্ষে একটি নথি ও কয়েকটি পাসপোর্টের ছবি প্রচার করা হয়। নথিটির শিরোনাম “নাহিদ ইসলামের ডোমিনিকার পাসপোর্ট প্রসঙ্গে” এবং এতে বলা হয়, একটি ডোমিনিকান পাসপোর্ট যাচাই করে তা ভুয়া প্রমাণ করা সম্ভব হয়েছে ।
নথিতে আরও দাবি করা হয়, এই পাসপোর্টটি একটি ট্রাভেল ওয়েবসাইটে থাকা ডোমিনিকার ডেমো (sample) পাসপোর্ট টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়, ডেমো পাসপোর্টের বারকোড নম্বর এবং নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের বারকোড নম্বর হুবহু এক। এমনকি পাসপোর্টে থাকা স্বাক্ষরটি অনলাইন উৎস, বিশেষ করে উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। এই তথ্যগুলো মিলিয়ে সামাজিক মাধ্যমে একটি ধারণা তৈরি হয়—নাহিদ ইসলাম গোপনে বিদেশি নাগরিকত্ব নিয়েছেন এবং তার প্রমাণ হিসেবে একটি পাসপোর্ট রয়েছে।

আসল সত্য কী?
ইনডিসেন্ট ফ্যাক্টচেক করে দেখা যায়, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া। যে নথিটি প্রচার করা হচ্ছে, সেটি কোনো আদালত, আইনশৃঙ্খলা বাহিনী বা ডোমিনিকার পাসপোর্ট কর্তৃপক্ষের তৈরি নয়। এতে ডোমিনিকা সরকারের কোনো নাগরিকত্ব রেকর্ড, ইমিগ্রেশন ডাটাবেস বা অফিসিয়াল সিল বা নিশ্চিতকরণের উল্লেখও নেই।
paulotravels.com একটি ট্রাভেল–সংক্রান্ত ওয়েবসাইট, যেখানে বিভিন্ন দেশের পাসপোর্টের নমুনা (sample বা demo) প্রদর্শিত হয়। এই ধরনের ডেমো ডকুমেন্টে একই নম্বর বা একই লেআউট থাকা অস্বাভাবিক নয় এবং তা দিয়ে কোনো ব্যক্তির প্রকৃত নাগরিকত্ব বা বৈধ পাসপোর্ট থাকার প্রমাণ হয় না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাহিদ ইসলামের নামে কোনো বৈধ ডোমিনিকান পাসপোর্ট বা নাগরিকত্ব থাকার বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নথি, আন্তর্জাতিক সংস্থা বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি। বা নাহিদ ইসলামও এ বিষয়ে কোনো মতামত দেন নি।
মন্তব্য: সামাজিক মাধ্যমে ছড়ানো “নাহিদ ইসলামের ডোমিনিকার পাসপোর্ট” সংক্রান্ত দাবিটি ভুয়া ও প্রমাণহীন। প্রচারিত নথিটি মূলত একটি ব্যাখ্যামূলক লেখা, কিন্তু সেটি নিজেই যাচাইকৃত নয়। তাই এই মুহূর্তে বলা যায়, নাহিদ ইসলামের ডোমিনিকার নাগরিকত্ব থাকার রিউমারটি সত্য নয় এবং পাঠকদের এ ধরনের দাবির ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
